UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাহ ৪ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
মে ৮, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপির অভিযানে ১৫ বোতল ফেন্সিডিল ও ৬ পিস ইয়াবাহ ৪ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

শনিবার(৮ মে) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও ৬পিস ইয়াবা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ফকিরহাটের  আট্টাকি গ্রামের শহিদুল খাঁর মেয়ে স্বপ্নীল খাঁন(২১),  পূর্ব বানিয়াখামার বড় মসজিদ এলাকার রেজাউলের ছেলে জসিম উদ্দিন(২৭), নতুন বাজার ওয়াপদা বেড়িবাধ এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার(২০)এবং বসুপাড়া মেইন রোড এলাকার মৃত: আব্দুল কাদেরের ছেলে মোঃ আব্দুল আহাদ ওরফে অপু(৩৮)। এদেরকে মহানগরী থেকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)