প্রতিবেদক: মোহন চৌধুরী
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজ খামার এলাকায় সড়ক সংস্কারকাজ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন যানবাহনের চালকরা।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওই অংশে বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন দীর্ঘ সারিতে আটকে রয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা। এতে কর্মজীবী মানুষসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরাও ভোগান্তিতে পড়ছেন।
যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক সংস্কারের কারণে সাময়িকভাবে দুর্ভোগ পোহাতে হলেও তাঁরা একটি টেকসই ও মানসম্মত সড়ক চান। দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটিয়ে স্থায়ীভাবে চলাচলের উপযোগী সড়ক নির্মাণ হলে বর্তমানের এই কষ্ট সার্থক হবে বলে তাঁদের প্রত্যাশা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিনের সড়ক সমস্যার সমাধান এবং যান চলাচলের ভোগান্তি কমাতে সংস্কার ও নির্মাণকাজ চলছে। তবে কাজ চলাকালে যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঊআ-মোচৌ
