UsharAlo logo
, |

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ রাউন্ড পিস্তলের গুলিসহ একজন গ্রেফতার

pial
অক্টোবর ১৬, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শনিবার (১৫ অক্টোবর) খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৪ (চার) রাউন্ড পিস্তলের গুলিসহ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলেন, খালিশপুরের বঙ্গবাসী এলাকার নুর মোহাম্মাদ জনি(২৮)।

তাকে খালিশপুর থানাধীন ১০ নং ওয়ার্ড বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় অস্ত্র ব্যবসা এবং উক্ত অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)