UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুবিতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে সাতটায়

ঊষার আলো
মে ৮, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে আগত মুসল্লিদেরকে মাস্ক পরিধান করে সম্ভব হলে জায়নামাজ সাথে নিয়ে আসার জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

(ঊষারা আলো-এমএনএস)