খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সাথে খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ বাবুল হাওলাদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান বাবু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, মানবাধিকার সংগঠক জামাল মোড়ল, নাগরিক আইন পরিষদ খুলনার ইন্সট্রাক্টর অ্যাডভোকেট মেহেদী হাসান, কবি মোঃ রহমত আলী, এস এম বাহাউদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন অসংগতি নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার সম্ভাব্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন এবং সমস্যা সমাধানে তাঁর অবস্থান থেকে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সৌহার্দ্যপূর্ণ এ সভায় নাগরিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট থেকে সমূহ সমস্যার সমাধানে আন্তরিক উদ্যোগ প্রত্যাশা করেন।
ঊআ-মোহন চৌধুরী
