UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রেসক্লাব আয়োজিত কেরাম (একক) প্রতিযোগিতা শুরু

koushikkln
এপ্রিল ৫, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ‘কেরাম (একক) প্রতিযোগিতা-২০২২’   ৫ এপ্রিল মঙ্গলবার সকালে ক্লাবের মেম্বার লাউঞ্জে শুরু হয়েছে।

খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, সদস্য মোঃ আলমগীর হান্নান, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), আহমদ মুসা রঞ্জু, এস এম আমিনুল ইসলাম,  নূর ইসলাম রকি, আসাফুর রহমান কাজল, মোঃ নাজমুল হাসান, অস্থায়ী সদস্য প্রবীর কুমার বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনের খেলায় এস এম ফরিদ রানা ২-১ সেটে মোঃ নাজমুল হাসানকে পরাজিত করেন। এছাড়া অপর খেলায় আল মাহমুদ প্রিন্স নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় নূর ইসলাম রকিকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও সদস্য মোঃ আলমগীর হান্নান।

আগামীকাল ০৬ এপ্রিল বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ২টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় প্রথম খেলায় সুমন আহমেদ বনাম আলমগীর হান্নান  এবং দুপুর ১ টায় এস এম নজরুল ইসলাম বনাম মোঃ হেলাল মোল্লা একে অপরের প্রতিদ্ব›িদ্বতা করবেন।