ঊষার আলো রিপোর্ট : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৮৭৮ জনে। নতুন করে আরও এক হাজার ২৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে সাত লাখ ৭২ হাজার ১২৭ জন। শনিবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় মৃত ৪৫ জনের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ১৯ জন। এদিনে আরও ২ হাজার ৪৯২ জন করোনা রোগী সুস্থ হয়েছে । দেশে এ পর্যন্ত মোট সাত লাখ ৬ হাজার ৮৩৩ জন করোনামুক্ত হলেন।
