UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় আরও ৫৬ জনের মৃত্যু

ঊষার আলো
মে ৯, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট  : দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ‍মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৯৩৪ জনে। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৬ জনের দেহে । দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলেন সাত লাখ ৭৩ হাজার ৫১৩ জন। রোববার (৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, নতুন করে সুস্থ হয়েছে তিন হাজার ৩২৯ জন। মোট সুস্থ হয়েছে সাত লাখ ১০ হাজার ১৬২ জনে।

(ঊষার আলো-আরএম)