UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে তিন কেজি গাঁজাসহ কালা মালেক গ্রেফতার

ঊষার আলো
মে ১০, ২০২১ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : দৌলতপুরে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ মে গভীর  রাত সোয়া ১টায় পশ্চিম সেনপাড়ায় এঅভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার কেএমপির সূত্র জানায়, এস আই এস.এম মনিরুজ্জামান মিলনের নেতৃত্বে একটি বিশেষ টিম রবিবার দিবাগত রাতে দৌলতপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পশ্চিম সেনপাড়াস্থ মাহমুদা বেগমের বাড়ীর গেটের সামনে থেকে ওই এলাকার মৃত তমিজ উদ্দিন হাওলাদারের ছেলে আঃ মালেক হাওলাদার ওরফে কালা মালেক (৫৩) কে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।