UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
অক্টোবর ১৭, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সোনাডাঙ্গার শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোড এলাকার মোঃ নাজমুল হাসান সাকিব(১৯), খালিশপুরের বড় বয়রা মধ্যপাড়া শহীদের চায়ের দোকানের পাশে মোঃ মিলন হোসেন(২৭) এবং খুলনার আনসার ক্যাম্পের পাশে ৪নং রেল গার্ড কলোনীর আব্দুর রহিম।তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)