UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাঠান কেবল সিনেমা নয়, এটা একটা আবেগ: সিদ্ধার্থ আনন্দ

pial
নভেম্বর ৩, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শাহরুখ খানের সিনেমা পাঠানের টিজার প্রকাশ করা হয়েছে। আর তাতেই অ্যাকশনে মুগ্ধ হয়েছেন ভক্তরা। শাহরুখ, দীপিকা ও জন আব্রাহাম অভিনীত এ সিনেমা ঝড় তুলতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

এ টিজার সম্পর্কে সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, ‘পাঠান নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। অনেকদিন পর মৌলিক গল্পের সিনেমা নিয়ে এমন কোনো উন্মাদনা দেখা গেল। আর এটা ঘটছে একটা মানুষের বিশেষ তারকা খ্যাতির জন্য, আর তিনি শাহরুখ খান।’

সিদ্ধার্থ বলেন, ‘পাঠান কেবল একটা সিনেমা নয়, এটা হল একটা আবেগ। আমাদের উদ্দেশ্য ছিল ভারতের সিনেমার ইতিহাসে অ্যাকশনধর্মী বড় কোনো একটি সিনেমা বানাবো। টিজার কেবল বড় পর্দায় সেই প্রতিশ্রুতি রক্ষা চেষ্টার একটি শুরু।’

(ঊষার আলো-এফএসপি)