UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফেরিতে উঠতে গিয়ে নদীতে মাইক্রোবাস: যাত্রীদের খোঁজ মেলেনি

ঊষার আলো
মে ১১, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে গেছে। মাইক্রোবাসে যাত্রী ছিল কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে চালক এখনও নিখোঁজ রয়েছে। দুপুর ২টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার হয়। তবে চালক ও যাত্রীদের খোঁজে মেলেনি।
১১ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটে এই দুর্ঘটনা ঘটেছে।
নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী জেলা প্রশাসক, তিনি বলেছেন, মাইক্রোবাসটি সম্ভবত ঢাকাতে যাত্রী আনার জন্য যাচ্ছিল। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পাঠিয়েছি এবং উদ্ধার কাজ চলছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকর্মীরা চালক ও গাড়িটি উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।

সর্বশেষ গাড়িটি উদ্ধার হয় ২টার দিকে। ফায়ার সার্ভস, পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। উদ্ধারকারী জাহাজ হামজা সেখানে এলেও তাদের কাজে যোগ দিতে হয়নি। ডুবুরিরা গাড়িতে খাকা যাত্রীদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)