UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এবি ডি ‌ভিলিয়ার্স‌

ঊষার আলো
মে ৮, ২০২১ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল এবার হয়তো তাই সত্যি হতে চলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে চলেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ‌ভিলিয়ার্স। অক্টোবর-নভেম্বরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে তাকে ফের দলে ফেরাতে চলেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে এবি ডি ভিলিয়ার্স দলে ফিরতে পারেন। সাথে দলে ফিরতে পারেন ক্রিস মরিস ও ইমরান তাহিরও।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন দেশের লিগগুলোতে অংশ নেন এবিডি। নিয়মিতই তিনি আইপিএল খেলছেন। এবারও আইপিএল স্থগিত হওয়ার আগে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। আইপিএল চলাকালীন মার্ক বাউচারের সাথে তার জাতীয় দলে ফেরার বিষয়ে আলোচনা হয়েছে। এবি ডি ‌ভিলিয়ার্স তখন বলেন, টুর্নামেন্ট শেষ হলে তিনি এ ব্যপারে সিদ্ধান্ত নেবেন।

এবিডি’র দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ডিরেক্টর ও সাবেক অধিনায়ক গ্রেম স্মিথ। ক্যারিবিয়ান ক্রিকেট পোডকাস্ট এক টুইটে জানান, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ও পাচঁটি টি-টোয়েন্টি খেলার জন্য দক্ষিণ আফ্রিকা জুন মাসে আসবে বলে জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর গ্রেম স্মিথ। তিনি আরও বলেন, এ সিরিজে এবি ডি ভিলিয়ার্স, ইমরান তাহির এবং ক্রিস মরিসকেও খেলতে দেখা যেতে পারে।

(ঊষার আলো-এফএসপি)