UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশীরা যেতে পারবে না আরব আমিরাতে

ঊষার আলো
মে ১০, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশের নাগরিকরা বুধবার থেকে আরব আমিরাতে আর ঢুকতে পারবে না। সোমবার (১০ মে) মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কতদিনের জন্য এ নিষেধাজ্ঞা তা এখনও জানানো হয়নি।

১ মাস আগে থেকে করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল এবং শ্রীলংকার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হল। মহামারির ২য় ঢেউ শুরুর পর এর আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।

(ঊষার আলো-আরএম)