UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কা দলে করোনার হানা

ঊষার আলো
মে ১০, ২০২১ ১০:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরের আগেই দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা। প্রস্তুতি ক্যাম্পের প্রাথমিক দলে থাকা ২ ক্রিকেটারের করোনা পজিটিভ হয়েছে। তারা হলেন-অলরাউন্ডার ধনাঞ্জয়া লক্ষ্মণ এবং ঈশান জয়রতেœ। করোনা পজিটিভ হওয়ার কারণে মূল দলে থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
বাংলাদেশ সফরে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই সফরকে সামনে রেখে অনুশীলনও শুরু করেছে শ্রীলঙ্কার প্রাথমিক দল।
সফরের আগে দলের সবার করোনা পরীক্ষা করা হয়। এতে ধনাঞ্জয়া ও ঈশানের করোনা ধরা পড়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম বলেছে, প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্ডো আগেই কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। তবে এখন কোয়ারেন্টিন থেকে বের হয়েছে।
পজিটিভ হওয়ায় আইসোলেশনে থাকতে হবে এই ২ ক্রিকেটারকে। বাংলাদেশ সফরের আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সফরের জন্য বিবেচনায় আসতে পারে তারা।
১৬ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ২৩ মে থেকে শুরু হবে ২’দলের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ।

(ঊষার আলো- এম. এইচ)