UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে অপহরণ মামলার দুই আসামী গ্রেফতার

ঊষার আলো
মে ১৮, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অভিযান চালিয়ে অপহরন মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার রাতে এঅভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের মৃত আনোয়ার মোড়লের ছেলে তুহিন মোড়ল (৪৬) ও একই এলাকার হায়দার মল্লিকের ছেলে মোঃ বাদল মল্লিক (২৩)। বাগেরহাটের ফকিরহাট থানায় গত ১২ মে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) ৭/৩০ ধারার মামলার এজাহার নামীয় আসামী তুহিন ও বাদল। গোপন খবরের ভিত্তিতে এদেরকে সোমবার রাতে উপজেলার আট্রাকি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।  এদেরকে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলে মঙ্গলবার খুলনা র‌্যাব-৬ এর সিনিয়র সহকারি পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

(ঊষার আলো-আরএম)