UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিএল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পুনর্মিলনীর নিবন্ধন শুরু

Mohon Chowdhury
নভেম্বর ১৯, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

খুলনার সরকারি ব্রজলাল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ও পুনর্মিলনী অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে গুগল ফর্ম পূরণের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। আগামী ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত নিবন্ধনের সুযোগ থাকবে। নিবন্ধনের জন্য নির্ধারিত লিংক: https://forms.gle/swYFnuWyECqiCj7WA। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাণিবিদ্যা বিভাগ থেকে জানা যাবে।

আগামী ৫ ডিসেম্বর শনিবার সরকারি ব্রজলাল কলেজে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধনী পর্ব, আনন্দ র‌্যালি, আলোচনা সভা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ফটোসেশন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন থাকছে।

আয়োজকদের প্রত্যাশা, এ পুনর্মিলনীর মাধ্যমে প্রাণিবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিনের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

ঊআ-মোচৌ