UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বুধবার আসছে চীনের উপহারের ৫ লাখ ডোজ টিকা

ঊষার আলো
মে ১০, ২০২১ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : উপহার হিসেবে চীনের ৫ লাখ ডোজ করোনার টিকা আগামী ১২ মে বুধবার দেশে পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। আজ ১০ মে সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
লি জিমিং বলেছেন, জি টু জি কিংবা বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত চীন। কিন্তু শুধু সিনোফার্ম কোম্পানিকে বাংলাদেশ সরকার জরুরি অনুমতি দেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিতে দেরি না করলে আরও আগেই চীনের টিকা পেতে পারতো।
তিনি আরও বলেছেন, করোনা মোকাবিলায় বাংলাদেশসহ ৬ দেশের জোটে ভারতকে প্রস্তাব দেওয়া হলেও তারা এখনো জোটে যোগ দিতে প্রস্তুত নয়।
এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন আগামী ১ সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে ২ সপ্তাহের মধ্যে এ টিকার প্রয়োগ শুরু করা হবে।

(ঊষার আলো- এম. এইচ)