UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে আগ্রহী রোশান

ঊষার আলো
জুন ৮, ২০২১ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

উষার আলো বিনোদন ডেস্ক : সম্পর্কে ফাটল ধরেছে গত বছরই। তবু তিক্ততা ভুলে আবারও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যয়ের সঙ্গে সংসার করতে চান তার স্বামী রোশন সিং।
হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’ বলে একটি আইনি সংস্থান রয়েছে। ৭ জুন সোমবার এ ধারার মাধ্যমে নিজেদের বিবাহবিচ্ছেদ আপাতত রুখে দিয়েছে রোশন সিংহ।
শ্রাবন্তীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছে না রোশন। আদালতের দ্বারস্থ হয়েছে নিজেদের সম্পর্ক বাঁচিয়ে তোলার তাগিদে। রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে আগামী জুলাই মাসে তলব করেছে আদালত।
তবে শ্রাবন্তীর ভক্তরা বলছে, বিবাহবিচ্ছেদের পর খোরপোশের চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য এমন রাস্তায় হাঁটছে রোশন। তবে রোশন মনে করে, শ্রাবন্তীর যেমন জীবনযাপনের জন্য রোশনের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, তেমনই রোশনও শ্রাবন্তীর মুখাপেক্ষী নন। তিনি কেবলমাত্র অভিনেত্রীর সঙ্গে সংসার করতে চান।
তবে এ বিষয়ে শ্রাবন্তীর কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে তার স্বামী রোশন বলেছেন, ‘আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই।’

(ঊষার আলো- এম.এইচ)