UsharAlo logo
, |

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা উপলক্ষে কেএমপির গণবিজ্ঞপ্তি

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ০৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট লিখিত পরীক্ষা আগামী ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নেওয়া হবে। পরীক্ষাগুলো খুলনা মহানগরীর বয়রা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারদিকে দুইশত গজের মধ্যে সকল ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ উক্ত আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

ঊআ-মোহন চৌধুরী