UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

ঊষার আলো
মার্চ ১২, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সকাল ৬টা থেকে রোববার (১২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৯ হাজার ৩৯৩ ইয়াবা, ২০ লিটার দেশি মদ, ৯ গ্রাম হেরোইন, ৯৯ কেজি ৮৫ গ্রাম গাঁজা ও ২৬ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঊষার আলো-এসএ