UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হরিণটানায় বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সডিলসহ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
মে ৮, ২০২১ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : হরিনটানা থানাধীন কৈয়াবাজার চৌরাস্তা মোড় থেকে ৪০ বোতল ফেন্সডিলসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্র জানায়, ৮ মে বেলা ১০টা ৪০ মিনিটে হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি বিশেষ টিম কৈয়াবাজার চৌরাস্তা মোড়স্থ ভোলার চায়ের দোকানের সামনে থেকে পিঞ্জু শেখ(৩২) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে বাগেরহাটের দত্তকাঠি ফতেপুর গ্রামের মৃত: রেজাউল করিমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে হরিণটানা থানায় মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)