UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীর দৌলতপুরে পুলিশের হাতে গাঁজাসহ আটক ২

ঊষার আলো
মে ৮, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানাধীন পাবলা তিন দোকানের মোড়ের পাঁকা রাস্তার ওপর থেকে শনিবার (৮ মে) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানায়, পাবলা তিন দোকানের মোড়ের পাঁকা রাস্তার ওপর অবস্থান করাকালীন সময়ে পাবলা তিন দোকানের মোড়ের বাসিন্দা মৃতঃ রেজাউল শেখের ছেলে শেখ নাদিম (৩৫) ও দেয়ানা বকুল তালার মোড়ের বাসিন্দা মৃতঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ হারুন শেখ (৩৯) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এস.আই আলিমুজ্জামান বাদী হয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

(ঊষার আলো-এমএনএস)