UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ বিক্রেতা আটক  

ঊষার আলো
মে ৯, ২০২১ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন বিক্রেতা গ্রেফতার হয়েছে। রবিবার(৯ মে) সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন বিক্রেতা গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, পাবলা তিন দোকানের মোড় এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে শেখ নাদিম(৩৫), দৌলতপুর দেয়ানা বকুলতলা মোড় এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ হারুন শেখ(৩৯) এবং দৌলতপুর দত্তবাড়ী বস্তি এলাকার মৃত সালাম মোড়লের ছেলে মোঃ মতি মোড়ল(২৯)। এদেরকে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)