UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় পরীক্ষায়ও করোনা নেগেটিভ সাকিব

ঊষার আলো
মে ৯, ২০২১ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সাকিব আল হাসানের প্রথম করোনা পরীক্ষার পর দ্বিতীয় দফায়ও ফলাফল নেগেটিভ এসেছে।
আইপিএল স্থগিতের পর গত বৃহস্পতিবার তিনি ভারত থেকে দেশে ফেরেন। তার সাথেই ছিলেন মোস্তাফিজুর রহমান। সাকিবের পরীক্ষার ফল গতকাল শনিবার (৮ মে) পাওয়া যায় এবং এদিনই তার দ্বিতীয় দফায়ও নমুনা নেওয়া হয়। আজ রোববার (৯ মে) তার ফল নেগেটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন। তিনি জানান, সাকিব আল হাসানের দুই পরীক্ষাতেই করোনা নেগেটিভ আসে।
অন্যদিকে স্ত্রীসহ মোস্তাফিজেরও প্রথম দফায় করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে। তারও দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে।
৬ মে ভারত থেকে ফিরে সাকিব ও মোস্তাফিজ কোয়ারেন্টাইনে আছেন। সাকিব ফোর সিজন্স হোটেলে ও মোস্তাফিজুর হোটেল সোনারগাঁওয়ে রয়েছেন।
(ঊষার আলো-এফএসপি)