UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে দেখতে চান না : কামিন্স

ঊষার আলো
মে ৯, ২০২১ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : সম্প্রতি স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে এক মাসের অধিক সময় ভারতে অবস্থান করা প্যাট কামিন্স বলেছেন চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি ভারতে দেখতে চান না। তার মতে ভারত এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনিরাপদ।
কামিন্সরা ইতোমধ্যে ভারত ছেড়েছেন। মহামারীর কবলে পড়ে আইপিএল মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছে। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।
অস্ট্রেলিয়ান এই ক্রিকেটার বলেন, ‘যদি বিশ্বকাপ আয়োজন করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণে টান না পড়ে কিংবা ভারত যদি তখন নিরাপদ না হয়, আমার মনে হয় না সেখানে বিশ্বকাপ হওয়া উচিত। আমাদের প্রথমে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। কথাটি হয়ত খুব দ্রুতই বলা হয়ে যাচ্ছে, এখনো প্রায় ৬ মাস সময় আছে। আমার মনে হয় ক্রিকেট কর্তৃপক্ষ ভারত সরকারের সাথে আলোচনা করেই সঠিক সিদ্ধান্ত নিবে।’
আইপিএলে ত্রয়োদশ আসর করোনাভাইরাসের আক্রমণে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। পুরো টুর্নামেন্টটিই খেলেছিলেন কামিন্স। তার মতে আরব আমিরাতে আইপিএল সঠিক সিদ্ধান্তই ছিল। তিনিও টুর্নামেন্টটি উপভোগ করেছিলেন।

(ঊষার আলো-এমএনএস)