UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে গাঁজাসহ দুই বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
মে ১০, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায়  অভিযান চালিয়ে গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

সোমবার কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন বিক্রেতা গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খালিশপুর বিহারী ক্যাম্প এলাকার সাব্বির আলীর ছেলে মোঃ আকবার আলী(৪১)ও খারজাহান আলী থানাধীন যোগীপোল এলাকার মাঈনুল হকের ছেলে জাহানারা বেগম(৪৮)। এঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)