UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনিদের সাথে পগবাসহ খ্যাতনামা ফুটবলারদের একাত্বতা প্রকাশ

ঊষার আলো
মে ১১, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনিদের সাথে একাত্বতা প্রকাশ করলেন ফরাসি খেলোয়াড় পল পগবাসহ খ্যাতনামা ফুটবলাররা।

গতকাল সোমবার (১০ মে) ইহুদিবাদী ইসরাইলের সেনারা জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে পোস্ট দেন পগবা, রিয়াদ মেহরেজ, ম্যামে থিয়াম, আচরাফ হাকিমি এবং ফ্রাঙ্ক রিবেরি ফিলিস্তিনিদের সাথে একাত্বতা প্রকাশ করেন।

পগবা লেখেন, সারা বিশ্বে এখন প্রয়োজন শান্তি আর ভালবাসা। আসুন আমরা সকলে একে অপরকে ভালবাসী। তার পর তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে ‘প্রে ফর পেলেস্টাইন’ লিখে পোস্ট করেন।

ফেনেরবাচি ক্লাবের ম্যামে থিয়াম সকলকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে পবিত্র কোরআন থেকে উদৃতি করে ইনস্ট্রাগ্রামে পোস্ট দেন। তাতে তিনি আরও লেখেন, আল-আকসা তুমি আমার হৃদয়ে।

ইন্টার মিলানের আচরাফ হাকিমি লেখেন, “#ফ্রি পেলেস্টাইন”। ম্যাসচেস্টার সিটির রিয়াদ মাহরেজ লেখেন, “#পেলেস্টাইন”, “#সেভ শেখ জারাহ”।

এক তথ্য অনুযায়ী, গত ৪ দিনে জেরুজলেমে ইসরাইলি বাহিনীর হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি জনগণ আহত হয়েছেন। এছাড়া সোমবার রাত থেকে গাজায় চালানো ইসরাইলের বিমান হামলায় নয়জন শিশুসহ কমপক্ষে ২১ ফিলিস্তিনি মারা গেছেন।

(ঊষার আলো-এফএসপি)