UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঊষার আলো
মে ১৯, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সচিবালয়ে নারী সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্থকারি চিহ্নিত দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে বিচার দাবী ও পরিকল্পিত অভিযোগে গ্রেফতার করা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবীতে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১১ টায় জেলায় কর্মরত সকল সংবাদকর্মীরা প্রেসক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়ে এ দাবী জানায়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি বিটিভি ও ইত্তেফাক প্রতিনিধি নীহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল বাকী তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাবুল সরদার, আলী আকবর টুটুল ও প্রথম আলোর প্রতিনিধি ইনজামামুল হক প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গিকার করলেও বাস্তবে তার বিপরিত হচ্ছে। আজ স্বাস্থ্যখাতের প্রকাশ্য দুর্নীতির খবর প্রকাশ করায় সিনিয়র নারী সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে ফেলে শারিরিক নির্যাতন ও হেনস্থা করে থানা পুলিশে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে পরিকল্পিত মামলা করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সোচ্ছার থেকে খবর প্রকাশ করায় একজন সাংবাদিককে হেনস্থা করে কারাগারে পাঠানো হয়েছে। আর দুর্নীতিবাজরা বহাল রয়েছে। তাই আমরা বাগেরহাটে সংবাদকর্মীরা মনে করি আমাদের প্রধানমন্ত্রী যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশে^র কাছে বাংলাদেশর সুনাম হচ্ছে। ঠিক সেই মুহুর্তে দুর্নীতিতে আলোচিত স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিবাজরা একজন নারী সাংবাদিককে হেনস্থা করে আমাদের প্রধানমন্ত্রী তথা বাংলাদেশের ভাবমুর্ত্তি বিশে^র কাছে প্রশ্নবিদ্ধ করেছে। এই দুর্নীতিবাজরা দেশের শত্রু, সরকারের শত্রু। এদের কে অনতিবিলম্বে আইনের আওতায় এনে তাদের অবৈধ সম্পদ দেশের কল্যানে কাজে লাগাতে হবে। আর দুর্নীতির দায়ে তাদের কঠোরভাবে বিচার করতে হবে।