বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে একটি নারী ও শিশু নির্যাতন মামলায় র্যাবের হাতে আটক বাদল মল্লিক নামের এক আসামীকে রিমান্ডে নিবেনা এবং নির্যাতন করবে না অজুহাতে অর্থ দাবী ও আদায়ের ঘটনায় দুই সংবাদ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে ফকিরহাট থানায় দায়েরকৃত চাদাবাজি মামলার আসামীরা হলো আনন্দ টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি শিহাব উদ্দিন রুবেল(৩৬) ও দৈনিক শ্যামবাজার পত্রিকার প্রতিনিধি মেহেদি হাসান নয়ন (২৮) নামের এক আসামী গ্রেফতার। মামলার বাদি ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের রাবেয়া বেগমের অভিযোগের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, ফকিরহাট থানায় হওয়া একটি মেয়ে অপহরন মামলায় গত ১৭ মে রাতে বাদল মল্লিক নামের এক আসামীকে আটক করে র্যাব সদস্যরা। বাদল মল্লিক কে যাতে কোন নির্যাতন করা হবে না এই অজুহাত দিয়ে শিহাব উদ্দিন রুবেল ও মেহেদী হাসান নয়ন পরের দিন বাদলের বোনদের কাছে ১০ হাজার টাকা দাবী করে। দাবী অনুযায়ি এ বিপদে পড়া বোন রাবেয়া বেগম প্রথমে ১ হাজার টাকা প্রদান করে। পরেরদিন সকালে আরো ৪ হাজার টাকা নেয়। এরপর বাকী আরো ৫ হাজার টাকার জন্য জোর করলে ঘটনা ফাঁস হয়। পরে জানতে পারে সাংবাদিক রুবেল ও নয়ন আইন-শৃংখলা বাহীনির সদস্যদের পুঁজি করে মিথ্যা আশ^াস দিয়ে এ টাকা দাবী করেছে। বাদলের পরিবার হত-দরিদ্র হওয়ায় টাকা যোগাড় করতে না পেরে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানায়। এর আগেও রুবেল ও নয়নসহ এদের একটি চক্র বিপদগ্রস্ত মানুষদের আরো বিপদে ফেলে সাংবাদিক পরিচয়ে অর্থ আদায় করে আসছে। এলাকাবাসী এ দু’জনের ব্লাক মেইলিং ও চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে ক্ষতিগ্রস্তরা এলাকায় কয়েকদিন আগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ফলে উপায়ন্তর না পেয়ে এবার এলাকাবাসী এ ঘটনা ফকিরহাট থানা পুলিশকে জানায়। পরে রাবেয়া বেগম বাদী হয়ে দুই জনকে আসামী করে ফকিরহাট থানায় একটি মামলা করেছেন। আর বুধবার রাতে এলাকাবাসি জড়ো হয়ে মেহেদী হাসান নয়নকে তার মটরসাইকেলসহ আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এসময় শিহাব উদ্দিন রুবেল তার ব্যবহৃত ঢাকা -মেট্রো-গ-৩৫- ৬১৮৫) প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেটকারটি থানায় নিয়ে যায়। এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে এলাকার অন্যান্য ক্ষতিগ্রস্তরা এদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবে বলে জানান। মামলাটির তদন্ত কর্মকর্তা ফকিরহাট থানার এসআই সেলিম মহলদার বৃহস্পতিবার বিকেলে জানান, চাঁদাবাজি মামলায় গ্রেফতার আসামী ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের সফরুল ইসলামের ছেলে মেহেদী হাসান নয়নকে সকালে আদালতে প্রেরণ করা হয়। আর এ মামলার এজাহার নামীয় প্রধান আসামী একই এলাকার শেখ হেমায়েত উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(ঊষার আলো-আরএম)
