দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খুলনা মহানগরীর ১৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ওয়ার্ডের স্থানীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর আজ আসফাকুর রহমান কাঁকন। এছাড়া উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মনি, যুবদলের নেতা মহিবুল্লাহ মোল্লা, মাসুদ হাসান বাবু, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান হাবিব, পলাশ, সোহেল, সাদ্দাম, স্বেচ্ছাসেবক দলের নেতা বিশাল, তাতি দলের মোহাম্মদ নুর ইসলাম ও নাহিদ কুরাইশীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রীর সুস্থতা কামনায় বিএনপি পরিবারের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
ঊআ-মোহন চৌধুরী
