খুলনা নগরীর কেএমপি পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে ও নিরালা এলাকায় পৃথক ছিনতাইয়ের ঘটনায় এক সাংবাদিকসহ দুইজন হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঊষার আলো ও দৈনিক পূর্বাঞ্চলের সাংবাদিক রাহমাতুল্লাহ বাড়ি থেকে বের হওয়ার সময় মাদকদ্রব্য অধিদপ্তর পার হয়ে কেএমপি পুলিশ হেডকোয়ার্টারে সামনে আসলে ছিনতাইকারীরা তা পথরোধ করে ছুরি ও অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

অপরদিকে, খুলনা থানাধীন নিরালার মোড়স্থ সেবা ক্লিনিকের পেছনে আকাশ নামে এক যুবককে ছুরিকাঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
