ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার ১৮ নম্বর ওয়ার্ডের ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নবপল্লী কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মুকুল সভাপতিত্ব করেন এবং সেক্রেটারি আব্দুর রহিম অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবির হোসেন হাওলাদার, সোনাডাঙ্গা থানা সভাপতি নুরুজ্জামান বাবুল এবং নগর উপদেষ্টা আলহাজ্ব এ.এম. ফরহাদ হোসেন।
নবগঠিত কমিটিতে আলহাজ্ব মো. মনিরুজ্জামান মুকুলকে সভাপতি এবং মো. আব্দুর রহিমকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন পদে অন্যান্য নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান। এ সময় বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
