খুলনা নগরীর স্টেশন রোড জামে মসজিদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শরীফ আতিয়ার রহমান সভাপতি এবং কেন্দ্রীয় তাঁতীদলের নির্বাহী সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো. আবু সাঈদ শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সভাপতি জি. এম. আব্দুস সাত্তার, সহ-সভাপতি ওমর ফারুক মিঠু, শামসুল হক, কাঞ্চন আলী খাঁন ও আতিয়ার রহমান পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান টিপু, সহ-সম্পাদক কবির হোসেন মৃধা ও আসলাম জমাদ্দার, ক্যাশিয়ার মীর মোহাম্মাদ বাবু এবং দপ্তর সম্পাদক মোল্লা মফিজুল ইসলাম।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুল আলম, গাজী সাইফুল ইসলাম, শহীদুল ইসলাম, ওমর খালিদ ও আবুল কালাম আজাদ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মুসল্লিদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা মসজিদের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
