UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপ উপজেলায় আওয়ামী লীগের কথিত সন্ত্রাস-নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার বিকেলে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চালনা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফ্ফার হোসেনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান।

পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আল-আমিন সানার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা বেনী মাধব বিশ্বাস, দীপক কুমার সরদার, আইয়ুব কাজী, রুফ সরদার, আব্দুল বারিক গাজী, রহিম তালুকদার, তরিকুল ইসলাম নান্নু, মানষ গোলদার, হালিম হাওলাদার, শেখ রফিকুল ইসলাম, আবুল কাশেম সানা, উপজেলা যুবদলের আহ্বায়ক অমল গোলদার, সদস্য সচিব আমিনুল ইসলাম বুলবুল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, মহিলাদল নেত্রী মালা কাজী, স্বেচ্ছাসেবকদল নেতা আবু তাহের শেখ, হাসমত খলিফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং নিজেদের অবস্থান তুলে ধরেন।