খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম. এ. রশীদ হলের ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে তিনি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং নবীনদের শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের সাফল্য এবং নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী। এছাড়া বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ- মোচৌ
