খুলনা জেলা পুলিশের অক্টোবর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা।
সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
