UsharAlo logo
, |

দিনাজপুর সীমান্তে ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

Mohon Chowdhury
নভেম্বর ২৮, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর ২০২৬) রাত ২টা ১০ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আদিবাসীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৮০ পিস ভারতীয় ALPRAZOLAM 0.5 ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

ঊআ-মোচৌ