UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

করোনা সংক্রমণ প্রতিরোধে মোংলায় কাল থেকে এক সপ্তাহের লকডাউন 

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : গত প্রায় দেড় সপ্তাহে মোংলা বন্দর এলাকায় করোনা সংক্রমণ রোগী বেড়ে যাওয়ায়  রোববার(৩০মে) থেকে এক সপ্তাহের জন্য স্থানীয় প্রশাসন এখানে লকডাউন ঘোষণা করেছেন। উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এক আদেশে এ লকডাউন ঘোষণাকরেন।
মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃজীবিতেষ বিশ্বাস জানান, মোংলা বন্দর সহ পুরো উপজেলার বিভিন্ন এলাকায় ঈদ পরবর্তি সময়ে করোনা সংক্রমণের হার বিশেষ করে গত এক সপ্তাহে করোনা পজেটিভ রোগীর সংখ্যা আশংকা জনক হাড়ে বেড়ে গেছে। এ সময়ের মধ্যে শনাক্তের হার গড়ে শতকরা প্রায় ৫০ এর বেশী।
তিনি আরো বলেন মোংলা দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর হওয়ার কারণে এখানে বন্দর কেন্দ্রিক কাজের জন্য বহিরাগত লোকের আনাগোনা অনেক বেশী। এ ছাড়া ভারত থেকে আগত বিভিন্ন দেশীয় নৌযানের শ্রমিক কর্মচারীরা এখানের নদীতে অবস্থান করে বাজার ও নানা পণ্য কেনার জন্য অবাধে শহরে যাতায়াত করে থাকে। এসব বহিরাগত লোকের পাশাপাশি স্থানীয় জনগণ ও যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলাচল করছেনা।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান,এ অবস্থায় করোনার সংক্রমন প্রতিরোধে রবিবার(৩০মে) থেকে উপজেলা ব্যাপি কঠোর বিধি নিষেধের আওতায় আনা হচ্ছে। এজন্য পৌরশহরের প্রবেশ পথে বসানো হবে চেক পোস্ট। নিত্য প্রয়োজনীয় ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখা হবে।  ভারত থেকে আসা সকল নৌযানের কর্মচারীরা জেন তাদের নৌযান থেকে নামতে না পারেন সে ব্যবস্থা নেয়া হবে। তবে মোংলা বন্দরের পন্য উঠানামার কাজ চলবে স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক নিয়মে।
(ঊষার আলো-আরএম)