UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের লাইন অপসারনে মুক্তিযোদ্ধার কাছে উৎকোচ দাবি

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের উপর থেকে বিদ্যুতের তার অপসারনে মুক্তিযোদ্ধার কাছে পল্লী বিদুৎ অফিস থেকে সরাসরি উৎকোচ দাবী করা হয়েছে । আর চাহিদামত উৎকোচ না দেয়ার দীর্ঘ ৫ বছরেও ঝুকিপূর্ন এ বিদ্যুতের লইন অপসারন করা হয়নি। যা নিয়ে মুক্তিযোদ্ধাসহ ব্যবসায়িদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মৃত্যুর ঝুঁকি নিয়ে দূর্বল বিদ্যুতের তাঁরের নিচে বসবাস করছেন বাগেরহাটের চিতলমারী উপজেলার বাখরগঞ্জ বাজারের ১৬টি দোকান মালিক। ২০১৬ সাল থেকে বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাইনি দোকান মালিক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল খায়েরসহ ভুক্তভোগীরা। এ বিষয়ে বাখরগঞ্জ বাজারের দোকান মালিক মুক্তিযোদ্ধা শেখ আবুল খায়ের জানান, আমার দোকানের উপর থেকে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনের তার দুর্বল হয়ে ঝুলে পড়েছে। একটু বাতাস হলেই তা ঝুকিপূর্ন হয়ে ওঠে। এ অবস্থায় তার সরাতে চাইলে বিদ্যুতের ইঞ্জিনিয়ার গৌতম সরাসরি উৎকোচ দাবী করেন। স্থানীয় অন্য দোকানদাররা জানান, সামান্য বাতাস হলে বিদ্যুতের তাঁর ভবনের ছাদে এসে পড়ে। এতে প্রায়ই ফায়ারিং হয়। যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বিষটি নিয়ে বিদ্যুৎ অফিসে লিখিত আবেদন দিয়ে দীর্ঘ ৫ বছর ঘুরেও কোন প্রতিকার পায়নি। অফিসের ইঞ্জিনিয়ার গৌতম এ লাইন সরানোর জন্য দাবী করা উৎকোচ না পাওয়ায় বিদ্যুৎ কতৃপক্ষ এ খাম খেয়ালিপনা করছে। হাইভোল্টেজের এ ঝুঁকিপুর্নলাইনটি অন্যত্র সরাতে পল্লী বিদ্যুৎ বিভাগের কেন এত গাফিলতি সে প্রশ্নের উত্তর মেলাতে পারছে না এসব দোকান মালিকরা। বিদ্যুৎ অফিসের জুনিয়ার ইঞ্জিনিয়ার গৌতম কুমার সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন আমি বাইরে কাজে ব্যস্ত আছি এ বিষয়ে সাক্ষাতে দেখা করে জানাব। এ বিষয়ে চিতলমারী পল্লীবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুর রহমান জানান, লাইন সরানো একটু সময়ের ব্যাপার। আবেদনকারী দীর্ঘদিন যোগাযোগ না করার কারণে কাজটি করতে বিলম্ব হচ্ছে।

(ঊষার আলো-আরএম)