UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে একদিনে ৫৫ জনের করোনা পজেটিভ, মৃত্যু-২

ঊষার আলো
জুন ১৩, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় একদিনের পরিক্ষায় ৫৫ জন রোগি করোনা পজেটিভ হয়েছেন। এ সময়ের মধ্যে জেলায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় দ্বিতীয় ঢেউয়ে মোট ১ হাজার ১৮ জন করোনা সংক্রমিত হয়েছেন। আর মারা গেছেন ৩৪ জন। বাগেরহাট সিভিল সার্জন ডাঃ কেএম হুমাউন কবির রবিবার দুপুরে জানান, শনিবার একদিনে ১১০ জনের নমুনা পরিক্ষার রিপোর্টে জেলায় ৫৫ জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘন্টায় আরো ২ জন মারা গেছেন।

(ঊষার আলো-আরএম)