ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে সরকার পরিকল্পিভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করেছে। এজন্য বাজার সিন্ডিকেট এককভাবে দায়ী নয় বরং রাজনৈতিক অপশক্তি এর পেছনে রয়েছে। কিন্তু সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। জনগন যা বলতে চায় তা বলতে দেয়া হচ্ছে না। জুলুম-নির্যাতন সহ্য করলেও সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে তীব্র ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই জনগণের ক্ষোভের মুখে সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে রবিবার (২০ মার্চ) বিকাল ৫টায় নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে পথ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি এখন সকল সময়ের সীমা অতিক্রম করেছে। ফলে নিম্ন ও নিম্ন
মধ্যবৃত্তের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সরকারের কারণেই দেশে অবক্ষয়ের জয়জয়কার চলছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বদরুল আনাম খান, ওয়াহেদুর রহমান দিপু, কে এম হুমায়ুন কবির, আফসার উদ্দিন মাস্টার, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, আক্কাস আলী, ইস্তিয়াক আহমেদ ইস্তি, ডা. ফারুক হোসেন, সজীব তালুকদার, কেএম মাহবুব আলম, মাসুদ খান, রেজাউল ইসলাম সাবু, হানিফ মাহমুদ, শফিকুল ইসলাম বাদল, সাজু মিয়া, এইচএম আসলাম হোসেন, একেএম সেলিম, মো. সহিদ খান, মো. হুমায়ুন কবির চৌধুরী, মিজানুর রহমান, মো. বাবুল রানা, মো. আসাদ, হান্নান হাওলাদার, বাবুল হোসেন, মোকলেছ, আব্দুল কুদ্দুস, বেল্লাল হোসেন, লোকমান, গাজী রফিক, গোলজার, জামাল হোসেন, সোবহান, ইবাদুল ইসলাম, রিয়াজুল ইসলাম মুরাদ, আব্দুস সালাম, মো. জিয়াউর রহমান, গাজী আব্দুর রহমান, মেহেদী হাসান, ফারুক হোসেন, রমজান, জাহাঙ্গীর হোসেন, ইউসুফ, চাঁন মিয়া, হেলাল, মো. হুদা, মেহেদী হাসান, রফিকুল, সাখাওয়াত হোসেন, আমিন আহমেদ, রবিউল ইসলাম রবি, আবু সায়েম, মো. আব্দুর রহিম, মো. জাহাঙ্গীর হোসেন, কবির ফরাজী, ইয়াসিন, মো. বাবু, এজাজ মোল্যা, মো. সুমন, ইদ্রিস, রবিউল ইসলাম, লুৎফুন্নাহার লাভলী, স্নেহা জামান, ফাতেমা আক্তার প্রমুখ।
