UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

এরশাদের ৯২তম জন্মদিনে জাপা খুলনা জেলা ও নগরের কর্মসূচি

koushikkln
মার্চ ২০, ২০২২ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাতীয় পার্টির পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে রবিবার (২০ মার্চ) বাদ মাগরিব ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহ মোঃ লায়েক উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেনÑকেন্দ্রীয় নেতা ও জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ইসমাইল খান টিপু, মহানগর সদস্য সচিব এম এ আল মামুন, জেলা সহ-সভাপতি ফরহাদ আহমেদ, মহানগর যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সেলিম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, দপ্তর সম্পাদক রহমত আলী খান, দৌলতপুর থানার সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, এস এম এরশাদুজ্জামান ডলার, জাপা নেতা শহিদ হাওলাদার, মহানগর যুব সংহতির ভারপ্রাপ্ত সভাপতি প্রিন্স হোসেন কালু, যুবনেতা মাজাহার জোয়ার্দ্দার পান, আঃ গফফার মোড়ল, মোঃ এজাজ আহম্মেদ, কাজী আব্দুল্লাহ, অপূর্ব দত্ত নেকু, জাতীয় মহিলা পার্টির মহানগর সদস্য সচিব শাহনাজ পারভীন, জাতীয় কৃষক পার্টি মহানগর সাধারণ সম্পাদক মোঃ শাহবুদ্দিন, জাপা নেতা মোঃ শহিদুল ইসলাম, গাজী খোকন, মোঃ জাহিদ হোসেন, মোঃ রাসেল, গাজী মোশারফ হোসেন, মোঃ বাদল হাওলাদার, শেখ ইফতেখার মোহাম্মদ, মোঃ মফিজ, আঃ গফফর শেখ, তাজুল ফকির, মোঃ মিণ্টু হাওলাদার, মোঃ ইলিয়াস, মোঃ রেজাউল, শেখ রাহুল হোসেন, মিজানুর রহমান, মোঃ হাসান প্রমুখ।