UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা মন্ত্রী আগামীকাল খুলনা আসছেন

koushikkln
মার্চ ২১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি দুই দিনের সফরে আগামীকাল ২২ মার্চ খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী মন্ত্রী ২৩ মার্চ সকাল ১০টায় খুলনা সাকিট হাউজে জেলার স্কুল ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় এবং সকাল সাড়ে ১১টায় দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের বইমেলা, প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

সন্ধ্যায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।