UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিপ্লব কান্তি সরকার

koushikkln
মার্চ ২১, ২০২২ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পাইকগাছার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব ও ওয়ার্ড য্বুলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা বিপ্লব কান্তি সরকার।

গত রবিবার বিকেলে বিদ্যালয় অফিস কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে বিপ্লব কান্তি সরকার ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পেয়েছেন ০২ ভোট। বিদ্যালয় প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ভোটের ফলাফল নিশ্চিত করে জানান, নির্বাচনে শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমীক সুপার ভাইজার মীর নুরে আলম সিদ্দিকী।

এদিকে, হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি বিপ্লব কান্তি সরকার সহ কমিটির নেতৃবৃন্দ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।