UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক সাইফুল্লাহ তারেকের পাশে বিভিন্ন সংগঠন

koushikkln
মার্চ ২১, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : দৈনিক প্রবাহ পত্রিকার আটরা গিলাতলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক সাইফুল্লাহ তারেককে দেখতে ২১ মার্চ বিকালে যোগীপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী, আব্দুর রব মুন্সি, শেখ আব্দুস সালাম, আনোয়ার হোসেন, খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, বেসরকারি পাটসূতা বস্ত্রকল শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, জুট স্পিনার্স শ্রমিক নেতা মোঃ আবু তালেব, কেসমত আলী। খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন ও সাধারণ সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার সহ সকল সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, ২০ মার্চ রবিবার দুপুর ১টায় গিলাতলা দক্ষিণপাড়া গফ্ফার ফুড মোড় এলাকায় কতিপয় ৮/১০ জন যুবকের একটি সংঘবদ্ধ দল দেশী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চলালে সাংবাদিক সাইফুল্লাহ তারেক গুরুতর আহত হয়। এসময় নেতৃবৃন্দরা সৃষ্ট ঘটনার তীব্র নিন্দা জানান। ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন প্রশাসনের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট।