UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

‘শুধু বাইরে নয়, ঘরেই শিশুরা বেশী নির্যাতনের শিকার হয়’

koushikkln
মার্চ ২১, ২০২২ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শুধু বাইরে নয়, ঘরেই শিশুরা বেশী নির্যাতনের শিকার হয়- মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষণায় উঠে আসা তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। বাংলাদেশের গ্রাম ও শহর এলাকায় শিশুদের ঝুঁকির পরিসর নিরুপন শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয় সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় খুলনা প্রেস ক্লাবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবর্তন-খুলনা এবং সিপিডি এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে সভায় সভাপতিত্ব করেন পরিবর্তন-খুলনার সভাপতি অধ্যাপক অজন্তা দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু আলম। সভা সঞ্চলনা করেন পরিবর্তন-খুলনা এর নির্বাহী পরিচালক এম. নাজমুল আযম ডেভিড।
শিশুদের ঝুঁকির পরিসর নিরুপন বিষয়ক প্রেজেনটেশন উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনে প্রজেক্ট কোঅর্ডিনেটর রাফেজা শাহীন।

সভায় বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, সুজন জেলা কমিটির সম্পাদক এ্যাড: কুদরত ই-খুদা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো: মাহফুজুর রহমান ভূইয়া, অবসর প্রাপ্ত থানা শিক্ষা কর্মকর্তা রিনা পারভিন; জেজেএস এর প্রোগ্রাম ডিরেক্টর এম এম চিশতী, কারিতাস আঞ্চলিক প্রধান দাউদ জীবন দাস, সিপিডির প্রকল্প সমন্বয়কারী রুমানা কাদির, সিপিডির প্রোগ্রাম অফিসার আল্পনা খাতুন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কোঅর্ডিনেটর এ্যাড: মোমিনুল ইসলাম, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি শেখ আশরাফুজ্জামান, সিএসও সভাপতি মো: মিনা আজিজুর রহমান, ক্যাপ্টেন ডিকে হালদার, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক ইসমত আরা হীরা, সম্মিলিত নারী ও শিশু সুরক্ষা কমিটির সুতপা বেদজ্ঞ, পরিবর্তন-খুলনা ইআরবি প্রকল্পের এ্যাডভোকেসি এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কর্মকর্তা শিরিন পারভীন, সাংবাদিক শামীম আশরাফ শেলী, খলিলুর রহমান সুমন, দীপঙ্কর রায়, প্রবীর কুমার বিশ্বাস, আসাফুর রহমান কাজল প্রমুখ।

বক্তারা বলেন, শিশু সুরক্ষা এবং অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক উদ্যোগের সাথে একাত্ম হয়ে নিরলস কর্মতৎপরতা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, বিনোদন, খেলাধুলা, বাল্য বিবাহ রোধ শিশু সুরক্ষায় শিশু বান্ধব নীতি বাস্তবায়নসহ শিশুর বিকাশের জন্য সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন।