ঊষার আলো ডেস্ক : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। সাংসদ বাবু বলেন, বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উত্তর বেদকাশী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আফজাল হোসেনকে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের ২ লক্ষ টাকার চেক প্রদান অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুস সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আছের আলী মোড়ল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, যুবলীগ নেতা শাহানুর আলম প্রমুখ।
