UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশ বিরোধী খুনি চক্ররা অপতৎপরতা চালাচ্ছে : শেখ হারুনুর রশীদ

koushikkln
মার্চ ২৮, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের উন্নয়নে ঈর্ষানীত হয়ে বাধাগ্রস্থ করতে দেশ বিরোধী খুনি চক্ররা অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

সোমবার (২৮ মার্চ) বিকালে দলীয় কার্যালয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে “বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর স্বপ্ন” শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য শব্দ। যার একটি অপরটির পরিপূরক। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তিনি বাঙ্গালী জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশের, যা তাঁর রক্তের সুযোগ্য উত্তরাধীকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। নি¤œ আয়ের বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে। বিশ্বের শক্তিশালী রাষ্ট্র সমূহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে রোল মডেল হিসাবে গ্রহন করছেন।

এছাড়াও খুলনা অঞ্চলে মংলা বন্দর, শেখ আবু নাসের বিষেশায়িত হাসপাতাল, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, আধুনি রেলস্টেশন, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উন্নয় হচ্ছে। এই উন্নয়নে ঈর্ষানীত হয়ে দেশবিরোধী খুনীচক্র বিভিন্ন অপতৎপরতার চালাচ্ছে।
এসময় তিনি খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থেকে এই অপতৎপরতাকে রুখে দিয়ে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে সকলে প্রতি আহবান জানান।

খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদিন রশিদী সুকর্ণ, সদস্য অসিত বরণ বিশ্বাস। বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মানিকউজ্জামান অশোক, জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এ্যাড. সেলিনা আক্তার পিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি মো: পারভেজ হাওলাদার, রুপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: রুহুল আমিন রবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মমতাজ শিরিন ময়না, এ্যাড. এাহমুদা ফারজানা, এ্যাড. পলাশী মজুমদার, সেতু, মো: আনিসুল হক, মো: মিজানুর রহমান, রাজিব দাস, আবুল বাশার, ফরহাদুজ্জামান সুমন, রেজাউল ইসলাম রাজা, মো: ফেরদাউসুর রহমান, সরোয়ার হোসেন গহন, জিহাদুল চেীধুরি মিলন, আবির মালিক, আরিন্দম গোলদার, এফ এম হাবিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আবুল হাসান পলাশ, মো: আজিম মিয়া, মো: অহিদুজ্জামান, আলামিন শেখ রিয়েল, মো: রাসেল ভুলু, জাফর ইসলাম শান্ত, সোহাগ জমাদ্দার, লিল্টন দাস, আবু আহাদ বাবু, সিরাজুল ইসলাম, সরোজিৎ মন্ডল, স্বপন দাশ, শিশির বর, মো: মারুফ হোসেন, নাসির উদ্দিন, হামিম কবির রুবেল, মৃনাল কান্তি বাছাড়, আরাফাত হোসেন, চিশতী নাজমুল বাশার, বাধন হালদার, শেখ মো: রাসেল, শেখ হেলাল বাবু, রফিকুল ইসলাম রুবেল, শেখ রায়হান মুন্না, সজিব তালুকদার, চিন্ময় রায়, ইব্রাহিম হোসেন প্রমুখ।