পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আইন শৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ^াস, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর।
